1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.০০ পিএম
  • ৩০৭ Time View

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। গত ৭ অক্টোবার থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার মামলা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানির শেষদিন এমন দাবি করেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা।

শুক্রবার পাল্টা বক্তব্য ও যুক্তি উপস্থাপন করেন ইসরায়েলি আইনজীবীরা। শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া রোনাল্ড লামোলা বলেন, ফিলিস্তিন ও গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্য থেকে কিছু ব্যক্তি যাই করুক না কেন ও ইসরায়েলি নাগরিকদের উপর যত বড় হুমকিই থাক না কেন, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালিয়ে যাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট ফের ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এনিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট।

মার্কিন কর্মকর্তারাও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com