1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

টানা ৮বার এমপি হলেন শাজাহান খান

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৫.৩২ পিএম
  • ৩৫৮ Time View

মাদারীপুর-২ (রাজৈর, সদর) আসনে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাজাহান খান। আগেও এই আসন থেকে সাতবার নির্বাচিত হয়েছেন তিনি।

শাজাহান খান দুই লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম নুরুজ্জামান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪১৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ভোটের এই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

শাজাহান খানের বিজয়ে খবর ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি মিষ্টিও বিতরণ করা হয়।

এ নিয়ে টানা আটবার একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচত হন। এর আগে নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

নির্বাচনে ২৯৮ আসনে বেসরকারি ফলাফলে নৌকা ২২৩, লাঙ্গল ১১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১, (নৌকা) জাসদ ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থী ৬১টি আসনে জয় লাভ করেছেন। ২৯৮টি আসনের ফলাফল বেসরকারিভাবে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com