1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ঢাকা-১২ আসনে জয়ী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ২২৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়। তিনি পেয়েছেন ৯৪ হাজার ৬৭৯ ভোট।

ঢাকা-১২ আসনে কেন্দ্র ছিল ১৪০টি। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ১১১ জন। এদের মধ্যে পুরুষ ১লাখ ৭৫ হাজার ৫২৭ জন ও নারী ১ লাখ ৫৭ হাজার ৫৮১ জন।

এ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান কামালসহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সকাল ৮টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের পর ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুলও। সকাল পৌনে ৯টার দিকে শান্তিনগরে ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়াও সকাল সকাল ভোট দেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী এবং মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতা।

ভোট শুরুর পর পরই দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। ভোটের পরিবেশ ভালো বলে জানান যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে।

নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয় ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com