1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ঢাকা-১ আসনে জয়ী সালমান এফ রহমান

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৯২ Time View

ঢাকা-১ আসনে জাতীয় পার্টির সালমা ইসলামকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সালমান এফ রহমান।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যানুযায়ী, নৌকা প্রতীকে সালমান এফ রহমান মোট ১ লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিপরীতে সালমানের নিকটতম প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৪৬ ভোট। এতে দুজনার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ২২৫ দাঁড়িয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাতে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-১ আসনে মোট কেন্দ্র ১৮৪টি। এখানে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৬৩ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের ২৯৯ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়।

রোববার (৭ জানুয়ারি) সকালে শাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে সংবাদকর্মীদের কাছে সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে অপপ্রচার করছে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম। তিনি অনিয়মের কোনো প্রমাণ দিতে পারবেন না। তিনি অভিযোগ তুলে বলেছেন, তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে। তো সেই এজেন্ট কোথায়? সেই এজেন্ট কিন্তু লাপাত্তা। সেই এজেন্টের কিন্তু কোনো খোঁজ নেই। তো কাকে বের করে দেয়া হলো।’

তিনি আরও বলেন, প্রমাণ থাকলে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানান। তারাই ব্যবস্থা নেবে।

গতবারের মতো এবারও জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম কৌশলের আশ্রয় নিচ্ছেন এমন অভিযোগ করে সালমান এফ রহমান বলেন, তারা দুপুর ১২টা থেকে ১টার দিকে অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করবেন। এমনটাই মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com