1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ভৈরবে রাত পোহালেই ভোট সরঞ্জামাদি যাচ্ছে কেন্দ্রে

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৫.১৩ পিএম
  • ৩৮১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে প্রস্তুত রয়েছে প্রতিটি কেন্দ্র। দুই উপজেলায় ১৪২টি কেন্দ্রের মধ্যে ভৈরবে ৮৬ টি ও কুলিয়ারচরে রয়েছে ৫৬ টি কেন্দ্র। 

 সংসদ নির্বাচন উপলক্ষে সহকারি রিটার্নিং অফিসার কার্যালয়  থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারী) দুপুর ১ টায় দুই উপজেলায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার একেএম গোলাম মুর্শেদ খান ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ফারজানা আলম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার শাহা ও কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান প্রমুখ।

নির্বাচন অফিস সুত্র জানা যায়, ভৈরব- কুলিয়ারচরে ভোটার সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৩১৯ জন। এদের মধ্যে ভৈরবে ২ লক্ষ ৩৯ হাজার ৫৮ জন ও কুলিয়ারচরে ১ লক্ষ ৫৯ হাজার ২৬১ জন ভোটার রয়েছেন।

এ দিকে এ নির্বাচনে ভৈরবে প্রতিটি কেন্দ্র ২ জন পুলিশ ১২ জন আনসার নিরাপত্তায় থাকবেন। টহলে থাকবে ২ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‍্যাব সদস্যরা। এ ছাড়াও ৩ টি স্টাইকিং ফোর্স ও ৪টি মোবাইল টিম থাকেবে। এদের সাথে যুক্ত থাকবেন ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপরদিকে কুলিয়ারচরে ১ প্লাটুন সেনাবাহিনী, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‍্যাব টহলে থাকবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার একেএম গোলাম মুর্শেদ খান বলেন, ভৈরবে ৮৬ টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে বারতি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ভৈরবের মানুষ স্বর্তস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

উল্লেখ্য, এ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, ৩ বারের সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে নাজমুল হাসান পাপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে হাজি রুবেল হোসেন, সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে আয়ুব হোসন, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী একতারা প্রতীকে হেলাল উদ্দিন বাচ্চু, এনপিপির প্রার্থী আম প্রতীকে তারেক মো. শহীদুল ইসলাম  ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা নিয়ে আবদুল সাত্তার খোকন লড়ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com