1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

রাজধানীর গোপীবাগে ট্রেনে ভয়াবহ আগুন

  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ২৯৮ Time View

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় অগ্নিসংযোগকৃত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে সাতটি ইউনিটের প্রায় দুই ঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর গোলাপবাগে অগ্নিকাণ্ডের পর বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ট্রেনের একটি কামরা থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা আগুনের ঘটনার পেছনের কারণ অনুস্ধান করছেন বলেও জানান তিনি।

ইতোমধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এরআগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে উদ্ধার কাজে যোগ দেন বিজিবির সদস্যরা।

আগুনে ট্রেনের চ, ছ বগি ছাড়াও পাওয়ার কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল ছেড়ে আসে। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে।

বেনাপোল এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা ২০১৯ সালের ১৭ জুলাই চালু হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ একটি ট্রেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com