1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

ঘন কুয়াশা: ঢাকায় নামতে পারল না ১৩ ফ্লাইট

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১১.৪৬ এএম
  • ২৪৭ Time View

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১৩টি ফ্লাইট। এগুলোর মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দরাবাদ অবতরণ করেছে। বাকি ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে ওইসব বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতা যায় কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। 

এছাড়া কুয়াশার আগাম খবরে রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ফ্লাইটটি মাঝপথে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অপরদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, গুয়াংঞ্জুসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করে।

এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সোমবার দিবাগত রাত ১২টার পর ৮ ঘণ্টায় ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ডাইভার্ট হয়ে চলে যায় সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে। পরে মঙ্গলবার সকাল ৯টার পর বিমানগুলো ফিরে আসে শাহজালাল বিমানবন্দরে।

কুয়াশাসহ বিভিন্ন কারণে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ২৫টি ফ্লাইট দেরিতে উঠা-নামা করেছে।

একই দিন দিবাগত রাত ১২টার পর থেকে বুধবার (৩ জানুয়ারি) ভোর পর্যন্ত আন্তর্জাতিক সাতটি ফ্লাইট নামতে দেরি করে। এগুলো হলো- জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com