1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

ইসির অনুমোদন পেলেন ১৮৬ বিদেশি পর্যবেক্ষক

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ২.৫৯ পিএম
  • ২৬৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে আবেদনের প্রেক্ষিতে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে নির্বাচনের আগে এ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে বলেও উল্লেখ করেছেন তারা।

জানা গেছে, পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের চারজন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুজন, মুসলিম কমিশন নেপালের দুজন যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি-এর একজন, আফ্রিকা হাউজ লন্ডনের দুজন, বি স্ট্রাটেজিক পার্টনার’র (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশ’র (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চ’র (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীংলকার মেম্বার অব পার্লামেন্ট একজন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম’র যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

এ ছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের এসোসিয়েশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিনজন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসে’র দুজন, আমেরিনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস’র একজন, আমেরিকার একজন ব্যবসায়ী।

এ ছাড়াও অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুজন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকা’র একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচজন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভ’র তিনজন, মালয়েশিয়ার তিন বিশিষ্টজন, দ্য গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেড’র নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটি’র একজন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

৫৯ জন সংবাদিকাদের মধ্যে রয়েছে- আমেরিকার একজন, ইই্উ রিপোর্টার একজন ব্রিটিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেট’র একজন, দ্য ডিল্লি টেলিভিশন লিমিটেড’র দুজন, জাপানের দ্য ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকাল’র একজন, জাপানের কিওডু নিউজ’র একজন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেস’র তিন জন, ভারতের দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র দুজন, জার্মানির এআরডি জার্মান রেডিও’র দুজন ও ভারতের আনন্দ বাজার পত্রিকার একজন।

এ ছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন)-এর ৫ জন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডর একজন; ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদ-এর একজন, দ্য টেলিগ্রাফর একজন, এএনআইর একজন, এবিপি নিউজর দুজন, আজকাল পা্বলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কর দুজন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডর একজন ও জি মিডিয়ার দুজন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চারজন; এরাইজ নিউজর এক ব্রিটিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডের একজন; সুইডিশ রেডিও-এর একজন; এজেন্সি ফ্রান্স প্রেসর (এএফপি) সাতজন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভির এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিনের একজন; দ্য ওয়াল কলকাতার একজন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বিলজিয়ান একজন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশ কয়েকটি দল অংশ নেয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com