1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

নির্বাচন দেখতে আসছেন বিদেশি ৮০ পর্যবেক্ষক

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ১০.০৮ পিএম
  • ২৫২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ৮০ পর্যবেক্ষকের আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভোটের খবর সংগ্রহে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীও বাংলাদেশ আসছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন।

ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, মরিশাসসহ ১১টি দেশের ৮০ জনের মতো নির্বাচন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিদেশি মিশন এবং সংস্থাগুলোকে আগে চিঠি দেয়া হয়েছিল।  

কর্মকর্তারা আরও জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যেসব বিদেশি পর্যবেক্ষক আসবেন, তাদের থাকা–খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। অন্যদিকে যারা নিজ উদ্যোগে আসছেন তাদের নিজেদেরই খরচ বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com