1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

নিখোঁজ মোজাহিদের সন্ধান চায় পরিবার

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ২.৩৯ পিএম
  • ১৪৬২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সুফিয়ান সাউরী মোজাহিদ (১৫) ৫ মাস ধরে নিখোঁজ রয়েছে।

গত (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট কোচিং সেন্টার থেকে  বেরিয়ে আর বাসায় ফিরে যায়নি মোজাহিদ।

নিখোঁজ সুফিয়ান সাউরী মোজাহিদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর শহর ৯নং ওয়ার্ড চন্ডিবের গ্রামের মো.সুমন মিয়ার ছেলে। 

এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর বাবা গত (২৩ জুলাই)  জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৯) দায়ের করেন।

মোজাহিদের মা জানান, প্রতিদিন বিকাল ৫টায় কোচিং করতে যায় ৭টার ভিতর বাসায় চলে আসে। ওই দিন ওকে আমি নিজে কোচিংয়ে দিয়ে বাসায় চলে আসি। কিন্তু কোচিং শেষে সে আর বাসায় ফেরেনি। 

মোজাহিদের বাবা মো. সুমন মিয়া জানান, তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে চাকুরীরত আছেন। ক্যান্টনমেন্টের পাশেই তার বাসা। তার ছেলে মোজাহিদ প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও তার মায়ের সাথে কোচিংয়ে যায়। পরে তার মা বাসায় চলে আসে। কোচিং শেষে আমার ছেলে সন্ধ্যায় বাসায় ফিরে আসার কথা থাকলেও সে আর ফিরে আসেনি । ওই খানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট বাজারের রাস্তা দিয়ে সে রোড পারাপার হচ্ছিল। এরপর থেকে আর মোজাহিদদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

এছাড়া আত্নীয় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবার। এখন পর্যন্ত সুফিয়ান সাউরী মোজাহিদ নিখোঁজ আছেন। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক এই মোবাইল- ০১৬৪৭ ৭০৯৭৮৫ / ০১৯২০২০২৭৫৫ ৷ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com