1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

ডিবিএইচ ফাইন্যান্সের বন্ড অনুমোদন

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১.৩২ এএম
  • ৩৬৩ Time View

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ডটি হবে নন-কনভার্টিবল রিডিমেবল ফিক্সড কুপন বিয়ারিং সিনিয়র বন্ড। এর নাম- ডিবিএইচ এফোর্ডেবল হাউজিং বন্ড, যার মেয়াদ হবে ৫ বছর। বন্ডটির বিনিয়োগকারী হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি।

বন্ডটি প্রাইভেট অফারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স দেশের মধ্যম ও নিম্ন আয়ের লোকদের মাঝে গৃহনির্মাণ ঋণ প্রদান করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com