1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

গড্ডিমারীতে নৌকার জনসভায় সাধারণ জনতার ঢল

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১.০০ পিএম
  • ৪০৪ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এ জাতিকে উপহার দিয়েছেন, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনামূল্যে বই বিতরণ, মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, বিদ্যুৎ উৎপাদন, পোশাক শ্রমিকের নুন্যতম মুজুরি বৃদ্ধিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে অর্জিত সাফল্য।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট- ১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনি জনসভা হয় ।

বিশাল জনসভায় জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন বলেন, এই আসনে উন্নয়নের ধারক ও বাহক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭ম বারেও তাকে নৌকার মাঝি নির্বাচিত করে আমাদের এলাকার উন্নয়নের সারথি করেছেন। এ সময় আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান সবার প্রতি।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আওয়ামী লীগের আমলে গড্ডিমারীসহ অত্র এলাকার যে উন্নয়ন হয়েছে তা অতিতের কোন সরকারের আমলে হয়নি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে মোতাহার হোসেনের হাত কে শক্তিশালী করার আহবান জানান তিনি।

জনসভায় আসা গড্ডিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুস (৭৫) বলেন মোতাহার হোসেন আমাদের নেতা যার হাত ধরে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রী নৌকা দিছে তাই নৌকায় ভোট দিব। ৫ নং ওয়ার্ডের শফিকুল ইসলাম বলেন, এলাকার রাস্তা,ঘাট, তিস্তা নদীর বাঁধ নির্মাণসহ সকল উন্নয়ন মোতাহার হোসেনের হাতেই হয়েছে। কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইলেই তো আর বসতে দেওয়া হবে না। নৌকা ও মোতাহার ছাড়া আর কোনো কথা হবেনা।

নির্বাচনী বিশাল জনসভায় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, মহিলা আওয়ামী লীগের নেত্রী এলিজা ইয়াছমিন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com