1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৪১২ Time View

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ২০২৪-২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে।

গত শনিবার ঢাকায় আয়োজিত এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানিয়েছে, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন এবিবির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আগের মেয়াদেও তিনি এবিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং ডাচ-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন।

মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন- প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। ১৬ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে সেলিফ আর. এফ. হোসেনের পুনঃনির্বাচিত হওয়া ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সফল নেতৃত্বের ধারাবাহিকতার পরিচায়ক। তার নেতৃত্বে এবিবির বোর্ড সংগঠনের লক্ষ্যগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com