1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত

নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনের নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির। সকালে শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেওয়া হয়েছে।

শামসুল হক টুকুকে শোকজ করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্ন লিখিত অভিযোগ কমিটির নিকট করা হয়েছে। আপনি আপনার বাসভবনে ১৪ ডিসেম্বর বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করেন। মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এর ১২ বিধির লঙ্ঘন। উক্ত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) স্থানীয় বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com