1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ২৮৮ Time View

দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালদ্বীপ। তবে এ যাত্রায় সুযোগ পাবেন দক্ষ কর্মীরা। রোববার (১৭ ডিসেম্বর) মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের ওপর ২০১৯ সালে এক বছেরের নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির পূর্ববর্তী সরকার। মূলত অবৈধ অভিবাসীদের থামাতে দেশটি এমন উদ্যেগ নেয়। যা ক্রমাগত বেড়ে চার বছর পর্যন্ত গড়ায়।

সেসময় দেশটির তৎকালীন অর্থ মন্ত্রী ফাইয়াজ ইসমাইল জনিয়েছিলেন, মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের (বাংলাদেশের) এক লাখ শ্রমিক থাকার সুযোগ রয়েছে। যদিও ২০১৯ সালের গণনা করে বাংলাদেশের শ্রমিকদের সংখ্যা দেখা যায় দেড় লাখে। যাদের একটি বড় অংশ অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে।

ফাইয়াজ ইসমাইল আরও জানান, মালদ্বীপে প্রবেশের ক্ষেত্রে কোটা শেষ হয়ে যাওয়ায় নতুন করে কাউকে নিতে পারেনি দেশটি। সেসময় কাজের ভিসায় ১ লাখ ১৪ হাজারের বেশি মালদ্বীপে প্রবেশ করে, যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করছিল। যদিও বাংলাদেশি কর্মীদের ওপর শ্রম নিষেধাজ্ঞায় নতুন সুযোগ তৈরি হয় ভারত, শ্রীলঙ্কা নেপালসহ বেশ করেকটি দেশের। মালদ্বীপে ক্রমাগত বাড়তে থাকে এসব দেশগুলোর কর্মীর সংখ্যা।

এদিকে মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় কঠোর হচ্ছে দেশটির সরকার। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিক আটক করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com