1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

নির্বাচনে ১৮৯৬ প্রার্থী বৈধ

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ৩৪২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ডিসেম্বর)। এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে সর্বশেষ বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন।

রাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। এই প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই প্রার্থীরা প্রচারণা চালানো শুরু করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

ইসির তথ্য বলছে, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা।

এরআগে, নির্বাচন কমিশনে আপিল শুনানির মধ্য দিয়ে ২৮৫ জন প্রার্থিতা ফিরে পান। কমিশনে ৫৬০টি আপিল আবেদন জমা পড়েছিল।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ৩০০ আসনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটের পরের দুদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রোববার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান। প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।

তবে ২৯ ডিসেম্বর থেকে ভোটের আগে ও পরে ১৩ দিন সেনা মোতায়েনের আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয় বলে জানান জাহাংগীর আলম।

এছাড়া নির্বাচন উপলক্ষে রেল ও সড়কপথ এবং লঞ্চঘাটে জনসাধারণের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com