1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনা প্রেসক্লাবে রাষ্ট্রপতির ৭৫তম শুভ জন্মদিন পালন

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২.১৩ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার কৃতিসন্তান দেশের ২২তম রাষ্ট্রপতি বীর মক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন উদযাপন করেছে ‘আমরা পাবনাবাসী’র ব্যানারে পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।

বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

বিশেষ আলোচক ছিলেন, প্রবীণ সাংবাদিক আখতারুজ্জামান আখতার, জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমেদ আজাদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ, সমাজসেবক রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা, সাংবাদিক এস এম মাহবুব আলম, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ প্রমুখ।

জন্মদিনের অনুষ্ঠানে আলোচকরা বলেন, সারা বাংলাদেশের মানুষের সাথে পাবনাবাসী তার জন্য গর্ববোধ করেন। তিনি একজন বিজ্ঞ আইনজীবী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী, রাজনৈতিক ও ইতিহাস সংগ্রামের সাথে যিনি সরাসরি জড়িত ছিলেন। তাই পাবনাবাসীর আশা ও স্বপ্নের মানুষ তিনি। সেইসাথে তিনি পাবনার মানুষের অভিভাবক ও শেষ আশ্রয়স্থল। তার সুদৃষ্টিতে পাবনায় উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হবে এটাই প্রত্যাশা করেন সবাই।

অনুষ্ঠানে শুরুতেই মহান বিজয় দিবসকে সামনে রেখে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী বীর শহীদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতির শুভ জন্মদিন উপলক্ষে নান্দনিক সৌন্দর্যপূর্ণ একটি বিশাল কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com