1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

শীত নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১১.২০ এএম
  • ২৯৯ Time View

সম্প্রতি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশে বৃষ্টিপাত হয়। এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর সারা দেশে শীত শীত অনুভব শুরু হয়েছে। দু-য়েক দিনের মধ্যে আরও কমে যেতে পারে রাতের তাপমাত্রাও। তবে এরইমধ্যে উত্তরে জেঁকে বসেছে শীত।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকাতেও ভোর থেকে ঘন কুয়াশা ছিল, সেই সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। তবে শীত পড়তেই আর বৃষ্টি কমে যাওয়াতে ঢাকাতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ ঢাকার স্কোর রয়েছে ৩২১, যা ‘ঝুঁকিপূর্ণ’  হিসেবে বিবেচিত। ফলে বায়ু দূষণের কবলে রয়েছে ঢাকা। তবে দেশের উত্তরের জনপদে এরইমধ্যে জেঁকে বসেছে শীত।

আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তা দেরি হয়েছে। মেঘ পুরোপুরি কেটে যাওয়ার পর বেড়েছে শীতের তীব্রতা। দু-য়েক দিনের মধ্যেই তাপমাত্রা কমে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের একেবারে কাছে হওয়ায় জেঁকে বসেছে শীত। সাথে নেমেছে ঘন কুয়াশাও। সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত ঢেকে থাকছে চারপাশ। শীত ও ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। একই সাথে কন কনে শীতে দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।

সোমবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজামান রোকন সময় সংবাদকে বলেন, রোববার (১০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা সর্ব নিম্ন রেকর্ড করা হঅ। আজ সোমবার (১১ ডিসেম্বর) তা কমে এসে ১৩ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে। এর পাশাপাশি ঘন কুয়াশায় চারপাশ ঢেকে রয়েছে।

তবে রাতে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করতে পারে। ফলে এসময় শীতের দাপট আরও বেড়ে যাবে। আগামীতে তাপমাত্রা আরও কমে আসবে বলেও জানান তিনি।

আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com