1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পাবনায় কবরস্থানের গাছে যুবকের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ২.৫৮ পিএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন নান্দিয়ারা কবরস্থানের একটি আম গাছ থেকে শুভ সেখ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) সকালের দিকে জাতসাখিনী ইউনিয়নের নান্দিয়ারা কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শুভ পার্শ্ববর্তী শিবপুর গ্রামের মৃত সোহেল সেখ এর ছেলে। শুভ মোটরসাইকেল সার্ভিসিং এর কাজ করত বলে জানায় স্বজনেরা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুভ শুক্রবার রাতে কবরস্থানের পাশে নান্দিয়ারা কওমী মাদ্রাসায় একটি ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলো। ওই দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাত এগারোটার দিকে শুভর মোবাইলে ফোন করলে সে ওয়াজ মাহফিল শুনতে গেছে বলে জানায়। মাহফিল শেষ হলে রাতে তার চাচার বাড়িতে থাকবে বলে জানায় শুভ। সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে তার লাশ ঝুলতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

শুভর নানা মোসলেম খান বলেন, ‘আমার নাতির আত্মহত্যা করার কোনো যুক্তিই নাই। কেউ তাকে হত্যা করে কবরস্থানের ছোট্ট ওই আমগাছের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছে।’

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com