1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

হিরো আলমের মনোনয়ন সংগ্রহ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০.৫৬ এএম
  • ৩৪৬ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন আলোচি ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (২৯ নভেম্বর) তার পক্ষে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ব্যক্তিগত সহকারী সুজন রহমান (শুভ)।

বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হিরো আলমের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। এবারের নির্বাচনে জোটের একক প্রার্থী হিসেবে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে লড়বেন।

লিবারেল ইসলামিক জোটের ছয় দলের মধ্যে বিএসপি ছাড়া কারও নিবন্ধন নেই। গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএসপি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে লড়েন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামেন তিনি। এরআগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। তবে মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে আবেদন করে তিনি প্রার্থিতা ফিরে পান। ওই নির্বাচনে তিনি সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com