1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনার ৫টি আসনের মধ্যে একটিতে এসেছে নতুন মুখ

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১১.৪৪ পিএম
  • ৩৫৬ Time View

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। পাবনার ৫টি আসনের মধ্যে একটি আসনে এসেছে নতুন মুখ। আর বাকি ৪টি আসনে গত নির্বাচনে মনোনীত প্রার্থীরাই বহাল রয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়নের তালিকা সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পাবনার ৫টি আসনে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার ও জেলা আওয়ামী লীগের সদস্য এড. শামসুল হক টুকু, পাবনা-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘দলীয় সভানেত্রী, দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। চেষ্টা করবো সবাইকে সঙ্গে নির্বাচনে পাবনা-৫ আসনে নৌকার বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য।’

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া মকবুল হোসেন বলেন, ‘এলাকার মানুষের দোয়া ও ভালবাসা ছিল। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা আমাকে আবারও নৌকার কান্ডারী হিসেবে মনোনীত করায়।’

উল্লেখ্য, পাবনার ৫টি আসনে নৌকার মনোনয়ন পেতে প্রায় ৭৬ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com