1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

জেসিআই বাংলাদেশের নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হলেন আব্দুল্লাহ সাফি

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১১.০৮ এএম
  • ৫১৯ Time View

বরিশাল অফিস: তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ সাফি।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এ সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। জেসিআই বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন সিনেটর ইমরান কাদির।

নির্বাহী সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়ে আব্দুল্লাহ সাফি বলেন, জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জেসিআই বাংলাদেশ বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আমার লক্ষ্য থাকবে, সংগঠনের পরিধি বিস্তৃত করা, জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা, সামাজিক কর্তব্য পালনে সদস্যদের উদ্বুদ্ধ করা এবং বহির্বিশ্বের সাথে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা।

এর পাশাপাশি জেসিআই বাংলাদেশ মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বৃক্ষ রোপন, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন সহ নানাবিধ সামাজিক ও সেবামূলক প্রকল্পেও তার অবদান অব্যাহত রাখবে বলে জানান আব্দুল্লাহ সাফি।

আব্দুল্লাহ সাফি পেশায় একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ২০১৫ সালে জেসিআই ঢাকা ওয়েস্ট এর মাধ্যম এই সংগঠনের সাথে যুক্ত হন এবং নিজ মেধা ও পরিশ্রম দ্বারা তিনি ২০১৯ সালে জেসিআই ঢাকা ওয়েস্ট এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর থেকে তিনি জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ড এর বিভিন্ন সম্মানজনক পদে নির্বাচনের মাধ্যমে অধিষ্টিত ছিলেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই বাংলাদেশের ৪০টি লোকাল চ্যাপ্টার এর অধীনে প্রায় ৫,০০০ সদস্য কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com