1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান আটক

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১০.৫১ এএম
  • ২৫৮ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) আটক করেছে র‍্যাব।

হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে র‍্যাব-২ সূত্রে এ তথ্য জানা গেছে।

র‍্যাব জানায়, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবকে আটক করা হয়েছে।

সম্প্রতি বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য ইউটিউবে দেখা যায়। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসে। আদালতের কার্যতালিকায় ওঠে। লিখিত আকারে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। আদালত অবমাননার অভিযোগে হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

এ বিষয়ে ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। সেদিন আদালতে হাজির না হওয়ায় তার অবস্থান জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত।

পরে হাবিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে ৮ নভেম্বর আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। ২০১৯ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com