1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

মতিঝিলে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৩৪ পিএম
  • ৩০০ Time View

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে ফোন দেন। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের পেছনের দিকে সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।

এদিন বিকাল ৫টা ১০ মিনিটে পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে রোববার ভোর থেকে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে হরতাল শুরু হয়। সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার পর আবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com