1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গাজী কনকের মাতার ইন্তেকাল

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১১.২৭ এএম
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক গাজী আলফাজ উদ্দিন কনক  এর  মাতা মোছাঃ আয়শা আক্তার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৫.০০ ঘটিকার সময় তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার ৫ পুত্র ও ৩ কন্যা রয়েছে। মৃত্যুকালে তিনি নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ বাদ মাগরিব পাবনা জেলার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামের স্থানীয় নাগদহ করবস্থান মাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন  করা হয়।

উল্লেখ্য তিনি সাবেক ছাত্রনেতা পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সহ সভাপতি মো. মোবারক হোসেন পান্নার মাতা এবং দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার মফস্বল সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বপন এর দাদী।  

জানাজা নামাজে উপস্থিত ছিলেন আটঘরিয়া  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বকুল সরদার, আটঘরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আরিফ সরদার, নুরুল ইসলাম, ইদ্রিস আলী, মেম্বর মোহাম্মদ আলী রানা প্রমুখ।  

এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দি ইকোনোমিক নিউজ২৪ এর পরিবারবর্গ ও দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার পরিবারবর্গ। এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগেফরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com