1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সন্ধ্যায় তফসিল ঘোষণা

  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ২.৫৮ পিএম
  • ৩০০ Time View

জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ‘আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন।’

নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।’

নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন মনে করে, তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।’

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com