1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

৭৭ কোটি টাকার তেল কিনবে সরকার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১১.০০ এএম
  • ২৬৩ Time View

নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য তুলে দিতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের বাইরে থাকা স্বল্প আয়ের মানুষদের মাঝে নতুন করে ‘ট্রাকসেল’ এর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র জানায়,বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা টিসিবি ২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৬ কোটি ৪০ লিটার সয়াবিন তেল ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। এর মধ্যে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লিটার  সয়াবিন তেল ক্রয়ের চুক্তি সম্পাদন হয়েছে। প্রস্তাবিত ক্রয়ের পরিমাণ ৫০ লাখ লিটার।

সূত্র জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলে ২টি সরবরাহকারী প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক দাম ধরা হয় ১৬৬.২২ টাকা। এর মধ্যে  সিটি এডিবল অয়েল লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৪.২৯ টাকা এবং সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৫.০৫ টাকা উল্লেখ করে।

দরপত্র মূল্যায়ন কমিটি ২টি দরপত্রই রেসপন্সিভ ঘোষণা করে। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা সিটি এডিবল অয়েল লিমিটেড এর প্রস্তাবিত ৫০ লাখ লিটার পেট বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের প্রতি লিটার আয়কর, মূসক ও টিসিবির গুদামগুলোতে পরিবহনসহ ১৫৪.২৯ টাকা মূল্যে ক্রয়ের সুপারিশ করে। এতে দেখা যায়, রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি লিটার সয়াবিন তেলের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে ১১.৯৩ টাকা কম। রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা সিটি এডিবল অয়েল লিমিটেড এর প্রস্তাবিত দর প্রতিলিটার অগ্রিম আয়কর, মূসক ও টিসিবির গুদামগুলোতে পরিবহনসহ ১৫৪.২৯ টাকা থেকে ২ শতাংশ অগ্রিম আয়কর বাবদ ৩.০৮ টাকা ও পরিবহন খরচ ২.০০ টাকা বাদ দিলে প্রকৃত মূল্য দাঁড়ায় ১৪৯.২১ টাকা। 

উল্লেখ্য, বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটার গড় খুচরা মূল্য ১৬৯.০০ টাকা যা থেকে প্রস্তাবিত দর প্রতি লিটারে ১৪.৭১ টাকা কম। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) এর বিপরীতে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৭.৯০ টাকা দরে দরপ্রস্তাব পাওয়া যায় যা দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ক্রয়ের সুপারিশ করা হয়নি। উক্ত প্রস্তাব থেকে আলোচ্য দরপ্রস্তাব প্রতি লিটার ৩.৬১ টাকা কম।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি এবং টিসিবির পরিচালনা পর্যদ কর্তৃক সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে দরপ্রত্রে প্রস্তাবিত ৫০ লাখ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের সুপারিশ করেছে। অগ্রিম আয়কর, মূসক ও টিসিবির গুদামগুলোতে পরিবহনসহ ১৫৪.২৯ টাকা দরে মোট ৭৭,১৪,৫০,০০০ টাকা ব্যয় হবে।

সূত্র জানায়, এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব  অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com