1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৯.৪৫ পিএম
  • ৩৮০ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বন্ধুত্বের সম্পর্কের বন্ধন অটুট রাখতে বর্ণাঢ্য আয়োজনে অনুর্ধ্ব ৪০ ফুটবল খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার খিদিরপুর বাজারে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে আটঘরিয়া উপজেলা সোনালী অতীত ফুটবল ক্লাব অনুর্ধ্ব ৪০ বনাম ঈশ্বরদী উপজেলা ফুটবল ক্লাব অনুর্ধ্ব ৪০ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ১-১ গোলে ড্র এর মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়।

খিদিরপুর সোনালী অতীত খেলোয়াড়বৃন্দের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল গোলাম মোস্তফা তাঁরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোবাররক হোসেন পান্না,  চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খা, শহীদ আব্দুল খালেক  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক ফাত্তা প্রমুখ।

খেলায় প্রধান রেফারীর দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবক রেজাউল শেখ, সহযোগী রেফারীর দায়িত্বে ছিলেন রুবেল আহমেদ ও ফরহাদ হোসেন।

সার্বিক তত্বাবধানে ছিলেন মোকারম হোসেন, মোস্তাক আহমেদ, মুরশীদ আলম, বাবলুসহ অনেকেই।

খেলার আয়োজকরা জানান, ‘বন্ধুদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ প্রীতি ফুটবল ম্যাচ ও আনন্দ আয়োজন করা হয়েছে। এ আয়োজন উপলক্ষে এলাকায় উৎসব আমেজ তৈরি হয়। সবাই খেলা উপভোগ করেন। আনন্দ-উৎসবে মেতে ওঠেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com