1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তা

  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭.৪২ পিএম
  • ৪৬৩ Time View

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তাকে পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠিতে উল্লেখ করা সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে থাকা কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগ দেওয়ার পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com