1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC. আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ৩ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ মাধবপুর যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন; ভিডিও ভাইরালের পর স্বামী আটক ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে

এক লাখ টন লবণ আমদানির অনুমতি

  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৪.৫২ পিএম
  • ২৩৪ Time View

দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েই চলছে। নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পরেছে। এ কারণে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে বিভিন্ন পণ্য। ডিম ও আলুর পর এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই লক্ষ্যে ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হচ্ছে। বাজারে যেন কোনো ঘাটতি না হয় সেজন্য এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র সচিব।

তিনি বলেন, ‘১৫ দিন আগে থেকেই লবণের উৎপাদন শুরু হওয়ার কথা। উৎপাদন কিছুটা পিছিয়ে গেছে। এ কারণে মন্ত্রণালয় মনে করেছে যে, পূর্ব সতর্কতা হিসেবে কিছু লবণ আমদানি করে রাখলে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত বছর সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল বলেই কিন্তু কোরবানির ঈদের সময়ও আমদানির অনুমোদন দেওয়া হয়নি। তখন যথেষ্ট লবণ ছিল। কিন্তু যেহেতু এই মৌসুমে প্রাকৃতিক কারণে লবণ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে সেজন্য আমদানির অনুমতি পূর্ব সতর্কতা হিসেবে দেওয়া হয়েছে যেন বাজারে কোনো ঘাটতি না হয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com