1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২ জন

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ৪২৯ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিউটিটের এক স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ মর্ম ান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মিতুল হোসেন (১৫) ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ড্রেস মেকিং বিভাগের ছাত্র ও উপজেলার আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহতরা হলেন একই শ্রেণির বিশাল হোসেন (১৫) ও সিয়াম হোসেন (১৫)। আহতদের দু’জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, সকাল ৯টা ৩৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা জানান, দুর্ঘটনাস্থলেই মিতুল মারা যায়। আহত বিশাল ও সিয়ামের অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী সরকারি ভোকেশাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারেনট্যান্ট রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতরা তিনজনই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। ইনস্টিটিউটে নির্বাচনী পরীক্ষা চলছে। এরা পরীক্ষা দিতে আসছিল। পথিমধ্যে দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com