পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশ ঘোষণা করবে।
ডিএসই ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো–এডিএন টেলিকম লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
এডিএন টেলিকম–
কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ইস্টার্ন কেবলস–
কোম্পানিটির পর্ষদ সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আলোচ্য অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পাশাপাশি চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
গোল্ডেন সন–
কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আলোচ্য অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
আইসিবি–
কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আলোচ্য অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।