1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৪৭০ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ পাওয়া নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের লোকজন দ্বীন ইসলাম দিলীপ (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। 

নিহত দ্বীন ইসলাম দিলীপ মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি মৃত আলী হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রত্যাশী ছিল। 

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিলীপ মুড়াপাড়া ইউনিয়নের ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিল। অপরদিকে, একই পদ প্রত্যাশী ছিল মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহর ছেলে পিয়াল। এ সভাপতি পদকে নিয়ে পিয়াল ও দিলীপের মাঝে বেশকিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার বিকেলে পিয়ালের সঙ্গে দিলীপের বাগবিতন্ডা হয়। পরে রাতে দ্বীন ইসলাম দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পিয়ালসহ তার লোকজন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে দিলীপ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপের মৃত্যু হয়।  

নিহতের স্ত্রী রূপালী বেগম বলেন, আমার স্বামী দিলীপ দীর্ঘদিন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাছের সঙ্গে যুবলীগের রাজনীতি করে আসছেন। দিলীপ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন । একই  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পাভেলের ছোট ভাই পিয়ালও  ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে আমার স্বামী দিলীপকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিয়ালসহ তার লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দ্বীন ইসলাম দিলীপ মৃত্যুর আগে পিয়াল, বিপ্লব ও ইমন তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে বলে জানিয়েছিলেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com