1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ২.২০ পিএম
  • ৩১০ Time View

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ (রোববার) দুপুরে এ ঘটনা ঘটে। ছোড়া ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

তিনি বলেন, পুলিশ টহলরত অবস্থায় নাশকতাকারীরা দুটি ককটেল পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের পুলিশের তিনজন সদস্য কিছুটা আহত হয়েছেন।

তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com