1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নাটোরে প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাৎ: স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২.১৩ পিএম
  • ৩৬৪ Time View

বিশেষ প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সেই স্কুল শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের নির্দেশ দেন ইউএনও নীলুফা সরকার।

জানা গেছে, গত ৬ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেজবাউজ্জামান মেজবার। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুুক্ত এই স্কুল শিক্ষিকা।

এনিয়ে গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মেজবা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, দূত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে রিপোর্ট জমা দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা সরকার বলেন, স্কুল শিক্ষিকা রুমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবে।

উল্লেখ্য, ‘বাগাতিপাড়ায় স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com