বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দূরপাল্লার বাসভাড়ায় বাড়তি চাপ, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক  ​ভৈরবে চলন্ত সিএনজিতে আগুন, নেভাতে গিয়ে মিলল ১৯ কেজি গাঁজা ​

৬ দিন পর কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

গাজীপুরে ৬ দিন পর পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্মচাঞ্চল্য ফিরেছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। তারা সহিংসতা কিংবা ভাঙচুর নয়, চান দাবি পূরণসহ শান্তিপূর্ণ কর্ম পরিবেশ।

চলতি বছরের এপ্রিলে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। গত ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। এর বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক বা ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। পরদিন থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মৌচাকে শ্রমিকেরা আন্দোলন নামেন। পরবর্তীতে আশুলিয়া ও সাভারে শ্রম অসন্তোষ ছড়ালে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় কল কারখানা।

একটি (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) তৈরি পোশাক কারখানার এইচআর এডমিন তৌহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে কাজ শুরু করেছে। আশাকরি শান্তিপূর্ণভাবে কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS