বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

পদ্মার এক বাগাড় মাছের দাম অর্ধলাখ টাকা

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি: পদ্মার পাড় রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ মাছটি বিক্রি হয়।

জানা যায়, পদ্মার নদীর রাজবাড়ীর উড়াকান্দায় জেলেদের জালে এ মাছ ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম রাজ ৫০ হাজার টাকায় কিনে স্থানীয়দের কাছে বিক্রি করেন মাছটি।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন, শুক্রবার ভোরে পাবনার জেলে শ্যাম হলদার পদ্মা নদীতে জাল ফেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায়। সকাল ৬টার দিকে জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার আগে দেখেন বিশাল এক বাগাড়। বাগাড়টি তুলতে জেলেদের অনেক বেগ পোহাতে হয়। বিক্রির জন্য দৌলতদিয়া রেজাউল ইসলাম রাজের আড়তে ওজন দিয়ে দেখেন ৪৫ কেজি।

শ্যাম হলদার কালবেলাকে বলেন, অনেকদিন পরে এত বড় মাছ পেয়েছি। পদ্মা নদীতে আগে এমন মাছ অনেক পেয়েছি। বর্তমানে এ রকম বড় মাছ পাওয়া যায় না। তবে আজ এত বড় মাছ পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

একতা মৎস্য আড়ত এর প্রোপাইটর রেজাউল ইসলাম রাজ বলেন, ভোরে নদীতে শ্যাম হলদারের জালে ৪৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়ে। এতবড় বাগাড় এ মৌসুমে প্রথম বার ধরা পড়েছে। তবে এ বড় মাছ কেনার কোন ক্রেতা না পেয়ে পরে স্থানীয়রা কয়েকজন মিলে বাগাড়টি কিনে নেয়।

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ পাওয়া যায়। এ মৌসুমে এ মাছগুলো জেলেদের জালে বেশি ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS