1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বিএনপির অবরোধের প্রতিবাদে রূপগঞ্জে আ’লীগের অবস্থান ও শোডাউন মিছিল

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ৩৪৩ Time View

স্টাফ রিপোর্টারঃ বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে অবস্থান ও  শোডাউন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ভোর সকাল থেকে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট বীর মুক্তিযোদ্ধা গাজী মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে অবরোধ কর্মসূচি প্রতিহত করতে অবস্থান নিয়ে শোডাউন মিছিল করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মেহের,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকিবুর রহমান জুয়েল, মনির হোসেন, নবী হোসেন, আবু সাঈদ মিয়া, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা ফরহাদ মিয়া, ফরিদ উদ্দিন, নুরুজ্জামান, আমিনুর ভূইয়া, আবু সুফিয়ান, সুমন মিয়া, সাইফুল ইসলাম মামুন, মেহেদী হাছান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com