1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

গ্রেফতার হওয়া মিয়া আরেফি জো বাইডেনের কথিত উপদেষ্টার গ্রামের বাড়ির কথা

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৬.৩১ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা পরিচয় দানকারী মিয়া আরেফি’কে রোববার বিকেলে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে ঢাকার কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে  সাংবাদিকদের ব্রিফিং দেন মিয়া জাহিদুল ইসলাম আরেফিন ওরফে বেলাল। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের মানিকদিয়ার। গ্রামের মানুষ তাকে বেলাল বলেই চেনেন। তিনি এই গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে। তার বাবা কর্মজীবনে পাবনা জেলা শিক্ষা অফিসের জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে মিয়া আরেফি ওরফে বেলাল পাবনায় বেড়ে ওঠেন এবং লেখাপড়া করেন বলে জানা গেছে। বর্তমানে তারা সপরিবারে আমেরিকায় থাকেন।

গত শনিবার রাতে ঢাকায় বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এর পর তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসেন। প্রশাসন ও সংবাদ কর্মীরা তৎপর হয়ে ওঠেন তার সম্পর্কে।  

এব্যাপারে মিয়া আরেফি’র গ্রামের বাড়ি গিয়ে কথা হয় তার চাচাতো ভাই ছাইদুর রহমান ও আছের আলীর সঙ্গে। তারা জানান, স্বাধীনতার কিছু দিন পর মিয়া আরেফি’র বাবা রওশন আলী পরিবার- পরিজন নিয়ে আমেরিকাতে চলে যান। যাবার কয়েক বছর পর তাদের গ্রামের বাড়িটি নিকট আত্মীয়দের কাছে বিক্রি করে দেন। তবে তাদের নিজস্ব জায়গার উপর একটি পারিবারিক কবরস্থান ও একটি মক্তব আছে। পারিবারিক কবরস্থানে মিয়া আরেফি’র দাদা দাদীর কবর রয়েছে। মিয়া পরিবারের ঢাকায় একটি নিজস্ব বাড়ীও আছে। মাঝে মাঝে তারা ঢাকায় এসে থাকেন এবং এ সময় তারা গ্রামের বাড়ীতেও বেড়াতে আসেন।

ছাইদুর ও আছের আরও বলেন, মিয়া আরেফি ওরফে বেলাল সর্বশেষ গত জুলাই মাসে গ্রামে এসে তার চাচা আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর, জামিরুল ও জিয়াদের বাড়ীতে ছিলেন এবং তার দাদা দাদীর কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি উল্লাপাড়া ডাকবাংলোতে কয়েকদিনের জন্য অবস্থান করেন। চাচাতো ভাই ছাইদুর জানান উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য (বিএনপি) এম আকবর আলীর সঙ্গে তাদের পরিবারের পারিবারিক সম্পর্ক আছে। বেলালের বাবা রওশন আলীর সঙ্গে আকবর আলীর একটা ভালো সম্পর্ক ছিল।

তবে মানিকদিয়ার গ্রামের মিয়া আরেফিনের স্বজনেরা মিয়া আরেফি ওরফে বেলাল মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কি না বা আমেরিকার কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কি-না তা বলতে পারেননি তারা।

এব্যাপারে সাবেক এমপি এম আকবর আলী মুঠোফোনে কথা হলে তিনি জানান, আরেফিনের বাবা রওশন আলী সঙ্গে তার জানা-শোনা ছিল। সেই সুবাদে তাদেরকে তিনি চেনেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ  মোঃ এনামুল হক জানান, গত জুলাই মাসে মিয়া আরেফি নামের ঐ ব্যক্তি উল্লাপাড়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। তার দাদা-দাদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে অনেককে দাওয়াত করেছিলেন। এ সময় তিনি উল্লাপাড়ার ডাকবাংলোতে কয়েকদিন ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মিয়া আরেফি নামের ঐ ব্যক্তি গত জুলাই মাসে উল্লাপাড়ায় এসেছিলেন। তার খালাতো বোন জামাই সাংবাদিক আব্দুল বাতেন হিরুকে সঙ্গে নিয়ে থানায় আসেন। পরে সাংবাদিক সাহেব মিয়া আরেফি’র সাথে পরিচয় করিয়ে দেন এবং আমাকে তার বাড়ীতে চা চক্রের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com