1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বগুড়ায় মহাসড়ক অবরোধ, মোটরসাইকেল ও গাড়িতে আগুন-ভাঙচুর

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় সকাল থেকেই ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুই মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠিসোটা হাতে বিক্ষোভ করে তারা।

সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সদরের এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের দুটি বাস এবং মাটিডালিতে একই সময় আরেকটি শাহ ফতেহ আলী পরিবহনে ভাঙচুর চালায়। এছাড়াও মাটিডালি এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা। শাজাহানপুরের বনানী বেতগাড়ি এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের তিনটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে দেয় বিএনপি-জামায়াত কর্মীরা।

এই এলাকায় তারা আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে খবর পাওয়া যায়। অবরোধকারীদের এমন অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে কোন সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, অবরোধে নাশকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই টহল শুরু করে। পুলিশ, র‌্যাব ও বিজিবি’র কঠোর তৎপরতায় মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে যায়। পরে তাদের প্রহরায় মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।

অপরদিকে বগুড়া শহরের মাঝে অবরোধের কোন প্রভাব পড়েনি। শহরের সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। খুলেছে বেশিরভাগ দোকানপাট, অফিস-আদালতের কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবেই। সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা দখলে রাখে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের প্রতিবাদে সকালে শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। তবে অবরোধের কারণে দূরপাল্লার গাড়ি চলাচল কম থাকায় এদিন শহরে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com