1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১.১৭ পিএম
  • ২৯৭ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলা ছয়সূতি ইউনিয়নে বিএনপি-পুলিশ সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও উপজেলার ছয়সুতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন।

বিএনপি নেতারা বলেন, আমাদের মিছিল ছিল খুবই শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচার গুলি ছোড়ে। পুলিশের গুলিতে রিফাত ও বিল্লাল নামে আমাদের দুইজন নেতা মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিএনপি নেতাকর্মীরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কর বাজরা, দ্বাড়িয়াকান্দি ও ছয়সুতী বাসস্ট্যান্ডে অবরোধ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে ছয়সুতী বাসস্ট্যান্ডে রিফাত নামের ওই ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিফাতের বুকের ডান পাশে গুলিটি বিদ্ধ হয়। হাসপাতালে আনার আগেই রিফাত মারা যায়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন আহত হন। তাদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেটি গুলিতে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়।

তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংঘর্ষে দুজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com