1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আগুন সন্ত্রাসের শিকার গণপরিবহন

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ২০২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শান্তিপূর্ণ সমাবেশ থেকে সহিংস কর্মকাণ্ডের মধ্যদিয়ে আবারও জ্বালাও-পোড়াও কর্মসূচিতে ফিরেছে বিএনপি। সাংবাদিক ও পুলিশের ওপর বর্বর হামলার পাশাপাশি গণপরিবহনে আগুন দিয়ে শনিবার (২৮ অক্টোবর) ভয়ের রাজনীতির প্রদর্শনী শুরু করে বিএনপি-জামায়াত।

সেই ধারাবাহিকতায় প্রায় চার বছর (৩ বছর ৮ মাস) পর আবারও রোববার (২৯ অক্টোবর) হরতালের ডাক দেয় তারা। এরআগে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ তোলে ডাকা বিএনপির হরতালে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপবিহনসহ বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজধানীতে শিকড়, বিহঙ্গ, অছিম, পরিস্থান, বিআরটিসিসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।

এদিকে জাতীয় নির্বাচনের আগে আগে এমন কর্মসূচিতে জনমনে তৈরি হয়েছে উৎকণ্ঠা। হরতালের কারণে বাস টার্মিনালগুলোতে ছিল না স্বাভাবিক চিত্র। হরতালে বাস চালানোর ঘোষণা থাকলেও সকালে ছাড়েনি দূরপাল্লার গাড়ি।

হরতালে গণপরিবহনের ক্ষতিসাধানকারীদের বিচার দোবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, অগ্নিসংযোগ ঘটানো ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্তদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

শনিবার রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে ঘোষণা আসে হাতালের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন। অন্যদিকে অনুমতি ছাড়াই সমাবেশ করে পুলিশকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামী।  পরে আবার বিএনপির প্রতি সহমর্মিতা জানিয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com