1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির আগুন

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৪.১৭ পিএম
  • ২৮১ Time View

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) পুলিশের ওপর চড়াও হয়ে হাসপাতালে আগুন ধরিয়ে দেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে হাসপাতালে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।

এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।

কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন দেয়া পুলিশ বক্সে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে দৈনিক ইত্তেফাক, কালবেলা, ঢাকা টাইমসের সাংবাদিকদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হামলায় ঢাকা টাইমসের এক সাংবাদিকের পা ভেঙে যায় এবং কালবেলার সাংবাদিক রাফসান জানি গুরুতর আহত হন। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com