1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ঢাকাজুড়ে আতঙ্ক, রাস্তাঘাট ফাঁকা

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ২৪৬ Time View

উদ্বেগ-উৎকণ্ঠার ২৮ অক্টোবর আজ। সরকার পতনের একদফা দাবি আদায়ে রাজধানীতে একদিকে সমাবেশ করছে বিএনপি, অন্যদিকে রাজপথ দখলে রাখতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। দুই দলের এই কর্মসূচিতে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে ভয়। আর তাই জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হতে অনাগ্রহ জনসাধারণের।

এরইমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে তাদের কর্মসূচির কার্যক্রম। রাত থেকেই অনেক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিলেও ভোর থেকে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

অন্যদিকে সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে মঞ্চ প্রস্তুত করছে আওয়ামী লীগ। আশপাশের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়।

বড় দুই দলের এ কর্মসূচির কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন না। যানবাহনও সীমিত পরিসরে চলছে। ফলে রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজনে বের হয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী দেখতে যাচ্ছেন নীরব হোসেন। তিনি বলেন, আজ দুই দলের কর্মসূচি হওয়ার কারণে কোনো গাড়ি পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটি সিএনজিচালিত অটোরিকশা ম্যানেজ করে এসেছি।

জরুরি প্রয়োজনে বের হওয়া আনোয়ার বলেন, আজ সবার মধ্যেই আতঙ্ক। জরুরি কাজ না থাকলে আমিও বের হতাম না। আজ ঝামেলা হতে পারে বলে মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com