1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভৈরবে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ

  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১০.২০ পিএম
  • ২৭৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২১ শত কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ বুধবারসকাল ১০ টার সময় কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ সার বীজ বিতরণ করা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা,সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম,শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার সালাহ উদ্দিন, সহকারি কৃষি অফিসার আস্রাফ আলী ভুইয়া, উদ্ভিদ সংরক্ষক অফিসার মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মচারি কর্মকর্তাগণ। প্রধান অতিথি উপস্থিত কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। 

প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন বলেন, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও অব্যাহত রাখতে বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজসহ বিতরণ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে। সারের সুষম ব্যবহার করতে হবে। এতোটুকু জায়গাও পতিত রাখা যাবে না।

কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, জমির রক্ষণাবেক্ষণসহ ভালো ফলনের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এই ক্ষেত্রে সরকারের নিয়ামক শক্তি হলো দেশের কৃষক। তাই কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে, তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com