বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ইসরায়েলি হামলায় ৫০০ শিশুসহ ১৫৩৭ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইয়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৫০০, নারী ২৭৬ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে গাজার বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে উপত্যকাটিতে।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমর্থনে যেকোনো সময় বড় আকারে স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা।

এদিকে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ বাজুম জানিয়েছেন, বৃহস্পতিবার শেষ বিকেলে জাবালিয়া শিবিরের কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। ভবনটি মানুষে পরিপূর্ণ ছিল। তাদের মধ্যে কেউ কেউ আগের বিমান হামলাগুলো থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রেখেছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS