রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত আইবিবিএল’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২০১ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.মাহবুব আলম, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম।

নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

এর আগে সকালে নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দসহ এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS