1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পরিচ্ছন্নতাকর্মী আহত

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪.২২ পিএম
  • ৪৩৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীরদের ছুরিকাঘাতে ৫ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের নিউটাউন এলাকায় রুজেন মিয়ার ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন সোহেল মিয়া, সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ মিয়া ও ইয়ামিন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভৈরব পৌর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের সুপার ভাইজার রাজু দাস জানান, প্রতিদিনের ন্যায় আজ সোমবার ভোরে কাজে বের হয় তারা। এসময় নিউ টাউনের রুজেন মিয়ার ফার্মের সামনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছুঁরি চাকু দেখিয়ে পাঁচ পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে মোবাইল ফোন  ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং মারধর ও ছুঁরি দিয়ে আঘাত করে। তাদের মধ্যে সোহেল নামে একজন গুরুতর আহত হওয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে ভৈরব পৌরসভার প্যানেল মেয়র (ভারপ্রাপ্ত মেয়র) মুমিনুল হক রাজু বলেন, এঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করা হয়েছে। ওসির সাথে কথা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com