বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

হামাসের অভিযানে ইসরাইলে প্রাণহানি বেড়ে ৬৫৯

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ Time View

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৫৯ জনে, আহত হয়েছেন ২ হাজার ১৫৬ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।  

পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।

হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন। 

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ জন ইসরাইলি নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণে রাফাহ থেকে উত্তরে বেইট হানুন এলাকা পর্যন্ত বেশ কয়েকটি শহরে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ২০ শিশুও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS