1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

চুল দ্রুত লম্বা করার সেরা উপায়

  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৪.১৪ পিএম
  • ২২৮ Time View

সামনে উৎসব। যেন কেনাকাটা করতেই সময় শেষ হওয়ার দশা। হাতে সময়ের বড্ড অভাব। সময় এবং খরচ দুই-ই বাঁচিয়ে চুলকে করে তুলুন তরতাজা। বাড়িতে বসে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নিলে ম্যাজিকের মতো কাজ হবে।

কেরাটিন ট্রিটমেন্ট না করেও চুল তরতাজা রাখতে করে দেখুন এই ঘরোয়া ট্রিটমেন্টে। মাত্র দুইটি উপাদানে তৈরি প্যাক আপনাকে চুলের সৌন্দর্যে সহায়তা করবে। 

প্রথমত একটি কলা লাগবে আর লাগবে ২-৩ টেবিল চামচ টক দই। তাতেই কেল্লা ফতে। দেখবেন নিজেই।

প্রথমে কলা ছাড়িয়ে নিন। তারপর একটি পাত্রে কলা নিয়ে ভালো করে চটকে নিন। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এর সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে বানান আপনার হেয়ার মাস্ক।

প্রথমে আপনার চুলে হালকা পানি স্প্রে করে নেবেন। স্ক্যাল্পও হালকা করে ভিজিয়ে নিতে ভুলবেন না। এবার চুল কয়েকটিভাগে ভাগ করে নিন। তারপর একটি ব্রাশের সাহায্য়ে প্রতিটি অংশের চুলে এই হেয়ার মাস্কটি লাগিয়ে নিন।

হাত দিয়ে চুলের গোড়ায় লাগানে ভালো ভাবে লাগানো যায়। সাথে মাসাজ করে নিতে ভুলবেন না।  এটা ১০- ১৫ মিনিট রাখতে পারেন। তবে হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখলে ক্ষতি নেই।

তবে শ্যাম্পু করতে হবে খুব ভালোভাবে। তা না হলে চুলের গোড়ায় কলা আটকে থাকবে। চাইলে কন্ডিশনার লাগাতে পারেন। নইলে লেবু পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এটাই কন্ডিশনার এর কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com